কেশিয়াড়িতে মানস ভুঁইয়ার বৈঠক - The News Lion

কেশিয়াড়িতে মানস ভুঁইয়ার বৈঠক

 


দি নিউজ লায়ন;  গরম এলে পানীয় জলের সংকট দেখা যায় কেশিয়াড়িতে।পাথুরে এলাকা হওয়ার জন্য জল কষ্ট দেখা যায় এই এলাকায়।

মন্ত্রী হওয়ার পর থেকে প্রতিটি ব্লকে ব্লকে গিয়ে বৈঠক সারছেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া। সোমবার  কেশিয়াড়ি ব্লকে মিটিং করেন মন্ত্রী।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন জল ধরো জল ভরো প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প গুলি রূপায়ণের জন্য বিডিও, এসডিও সহ এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত টাস্ক ফোর্স তাদের দেখবে এবং যত দ্রুত কাজ করবে।


অন্যদিকে বামফ্রন্টের সময় প্রস্তাবিত ব্যারেজ প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি।ফলতঃ বৃষ্টি এলে বান ভাসী হয় কেশিয়াড়ির বিভিন্ন নদী উপকুলের এলাকা।এবার কেন্দ্র সরকারের দিকে প্রশ্ন তুলেছেন মন্ত্রী।

এদিনের বৈঠক থেকে এলাকায় বিধায়ক ,বিডিও ,এসডিও কে নিয়ে টাস্ক ফোর্স তৈরী করেন মন্ত্রী।


বৈঠকে ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুইয়া,খড়গপুর এর এসডিও আজমল হোসেন, কেশিয়াড়ি  ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা।এদিন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া কেশিয়াড়ী ব্লকের প্রশাসনিক ভবনে প্রবেশের আগে তৃনমূলের কর্মীরা ও নেতৃত্বরা পুষ্পস্তবক ও পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে  তাকে সংবর্ধনা জানানা। এদিন মন্ত্রীকে সংবর্ধনা জানাতে হাজির ছিলেন এলাকার বিধায়ক পরেশ মুর্ম্মু,ব্লকের তৃনমূল নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ী, জেলা পরিষদের শিক্ষা দপ্তরের  কর্মাধ্যক্ষ মামনী মান্ডী সহ অনেকেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.